আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

যশোরে বিএনপি কার্যালয় ও শীর্ষ নেতাদের বাড়িতে ভাংচুরের অভিযোগ

অক্টোবর ১৮, ২০২০,৭:৪৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : হামিদুল ইসলাম : যশোর: যশোর জেলা বিএনপির কার্যালয়সহ শীর্ষ চার নেতার বাড়িতে শনিবার গভীর রাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা বিএনপির নেতারা বলছেন, সামনে যশোর সদর উপজেলার পরিষদের উপ-নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্যই এসব করা হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, রাত ২টার দিকে অজ্ঞাত পরিচয়ের ২০/২৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে তার যশোরের উপশহরস্থ বাড়িতের সামনে যায়। এসময় তারা অশ্রাব্য গালিগালাজ করে ও ইটপাটকেল ছুড়ে বাড়ির জানালার গ্লাস ভাংচুর করে। এতে বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন।

তিনি বলেন, একই দুর্বৃত্তরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুর বাড়িতে এবং জেলা বিএনপির কার্যালয়েও ভাংচুর করে।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, রাত আড়াইটার দিকে ২০/২৫টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা জেলা বিএনপি কার্যালয়ে যায়। সেখানে তখন বিএনপির কর্মীরা উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পোস্টার বাধার কাজ করছিলেন। দুর্বৃত্তরা কার্যালয়ের দরজার সিটকিনি ভেঙে ভেতরে ঢুকে কর্মীদের মারপিট করে ও সেখানে থাকা ভোটার তালিকা ও অন্য কাগজপত্র এবং মালামাল একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

দেলোয়ার হোসেন খোকন বলেন, পুরো বিষয়টি রিটার্নিং অফিসার ও কোতোয়ালি থানায় জানানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগও দেওয়া হবে।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠান। পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain