আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় দু’জন কারাগারে

অক্টোবর ১৮, ২০২০,৭:৩৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডটকম মোঃ সেলিম রেজা (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামে ঘরে ঢুকে এক গৃহবধূকে নির্যাতন ও গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে এ ঘটনার বিবরণ দিয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী মামলাটি করেন। অভিযুক্ত আসামিরা হলেন শাকিল শরিফ (২২), আল হাদি (২২) ও আরিফ চৌকিদার (২১)।

ইতোমধ্যে প্রধান অভিযুক্ত শাকিল ও আল হাদীকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজরে প্রেরণ করা হয়। তবে অপর আসামি আরিফ এখনো পলাতক রয়েছেন। তার সন্ধান খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ভিকটিমের ৯ বছরের ছেলে এবং আসামি শাকিলের আট বছরের ছোট ভাইয়ের ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে মতবিরোধ হয়। শুক্রবার সকালে বিষয়টি সালিশে মিমাংসা হলেও সেই সিদ্ধান্ত শাকিলের মনপুত হয়নি। ওই ঘটনার জের ধরে আসামি শাকিলসহ অন্যরা শুক্রবার রাতে হঠাৎ ঘরে ঢুকে তার স্ত্রীর হাত- মুখ ওড়না দিয়ে পেচিয়ে টেবিলের সাথে বেঁধে শরীরিক নির্যাতন করে। নির্যাতনে তার বাম হাতের হাড় ভেঙে যায়। একপর্যায় আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘরে থাকা দেড় লক্ষাধিক টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে তাকে বেঁধে ফেলে রেখে যায়।

ঘটনার পর বাড়ি গিয়ে হাত-মুখের বাঁধন খুলে স্ত্রীর কাছ থেকে এসব তথ্য জেনেছেন বলে এজাহারে উল্লেখ করেন বাদি। ঘটনার পর অসুস্থ অবস্থায় শনিবার সকালে ওই গৃহবধূকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ জানান, দুই আসামিকে আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানো হয়ছে। বাকি এক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain