আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

গাঁজা ব্যবসায়ীর নেতৃত্বে পুলিশ বক্সে হামলা, সার্জেন্ট আহত

অক্টোবর ১৮, ২০২০,১২:৪৮ পূর্বাহ্ণ

 
Spread the love

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় গাঁজা ব্যবসায়ীর নেতৃত্বে ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে ঢুকে হামলা চালানো হয়েছে। চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা পুরাতন বাসস্টেশনে আজ শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ হামলার ঘটনায় চকরিয়া পৌরশহর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফেরদৌস আলম চৌধুরী আহত হয়েছেন। তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পুলিশ বক্সসংলগ্ন এলাকায় গাঁজা ব্যবসায়ী মনছুর আলমের নেতৃত্বে তাঁর স্ত্রী হাছিনা বেগম, বড় ভাই আশেক আহমদ, হাবিব উল্লাহ ও আমান উল্লাহ লাঠিসোটা নিয়ে মো. বেলাল নামের এক দোকানদারকে অতর্কিতে মারধর করে। এ সময় বেলাল মারধর থেকে বাঁচতে পাশে থাকা ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নেন। এ সময় পুলিশ মারধরে বাধা দিলে পুলিশের ওপরও হামলা চালায় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ত্রাসীরা পুলিশ বক্সের আশপাশে গাঁজার ব্যবসা করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।

চকরিয়া পৌরশহরের ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘পুলিশ বক্সে সন্ত্রাসী হামলায় সার্জেন্ট আহতের খবর শুনেছি। এ ব্যাপারে থানার ওসিকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain