আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

হাজীগঞ্জে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০

মে ২৯, ২০১৬,১১:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে ছাত্রলীগের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।


রোববার বিকেলে ছাত্রলীগের এক প্রতিবাদ মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক হান্নান গাজীর উপর হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলার ঘটনায় ঐ ছাত্রলীগনেতা কুমিল্লা মেডিকেল কলেজে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। নিজেদের নেতার উপর হামলার প্রতিবাদে আজ রোববার বিকেলে হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ’র নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ ডিগ্রি কলেজ রোড থেকে শুরু হয়ে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ পর্যন্ত পৌছা মাত্র পুলিশ পিছন থেকে ধাওয়া করলে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে, পুলিশী বাধায় প্রতিবাদ মিছিল পন্ড হওয়ার খবর আহত ছাত্রলীগ নেতা হান্নান গাজীর নিজ গ্রামে ছড়িয়ে পড়লে পৌরসভাস্থ ধেররা বাজার নামক স্থানে তার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়কে গাছের গুড়ি ফেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এসময় অবরোধকারীরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। অবরোধের খরব শুনে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরে চাঁদপুর থেকে দাঙ্গা পুলিশ এনে পরিস্থিতি শান্ত করা হয়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মনির হোসেন  জানান, ছাত্রলীগের দুই দল একসাথে বাজারে মিছিল বের করে একে অপরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। বাজারের পরিবেশ শান্ত রাখতে আমরা মিছিল বন্ধ করার চেষ্টা করি। আর এ ঘটনায় হাজীগঞ্জ বাজারে একজন ও ধেররায় ৫ পুলিশ সদস্য আহত হয়। তার  মধ্যে গুরুতর আহত সোহাঈল নামের একজন সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে।    

উল্লেখ্য, গত ২৪মে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক হান্নান গাজীর সাথে শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বির সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে হান্নান গাজীর উপর অতর্কিত হামলা চালানো হয়।         

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain