আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

প্রেমিকাকে প্রমাণ দিতে গিয়ে ভুয়া এএসপি গ্রেপ্তার

অক্টোবর ১৬, ২০২০,১২:২৫ পূর্বাহ্ণ

 
Spread the love

গাজীপুর : গাজীপুরে ভুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেওয়া কাউছার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্র জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউছার ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাউছার দুপুর সোয়া ১২টার সময় মাওনা উড়াল সেতুর নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে নিজেকে সিনিয়র এএসপি পরিচয় দেয়। এ সময় তার সাথে এক যুবতী মেয়ে ছিল। পরে তারা আমাকে ফোনে জানালে আমি ওই ভুয়া এএসপিকে উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে নিয়ে বসানোর নির্দেশ দেই এবং আপ্যায়ন করার কথা বলি। পরে পুলিশ বক্সে এসে দেখি সে আমার চেয়ারে বসে আছে। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকৃত পরিচয় স্বীকার করে। এ সময় তার সাথে থাকা ওই মেয়ে কৌশলে সটকে পড়ে। তার বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া সদর থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। ’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কাউছার আরও জানায়, সে ওই মেয়ের সাথে সিনিয়র এএসপি পরিচয়ে মুঠোফোনে দুই দিনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে মেয়ের কাছে নিজেকে এএসপি প্রমাণ দেওয়ার জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে নিয়ে আসে।’

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে কাউসারের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আল মামুন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain