আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

শত কিমি হেঁটে ধর্ষণের প্রতিবাদ

অক্টোবর ১৩, ২০২০,১১:৫০ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে প্রায় ১০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। শনিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে হাঁটা শুরু করে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা ঢাকার শাহবাগে পৌঁছান।

এই শিক্ষার্থীরা হলেন দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতিখার আলম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভীর সাকলাইন, অর্থনীতি বিভাগের বিডি রায়হান ও সংগীত বিভাগের আশফাক অনিক।

চার শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে ১৫ কিলোমিটার হেঁটে রাতে তাঁরা কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌঁছান। সেদিন স্থানীয় চায়ের দোকান ও পথচারীদের মধ্যে ধর্ষণবিরোধী প্রচারণা চালান তাঁরা। রোববার তাঁরা গাজীপুরের কাপাসিয়া এসে পৌঁছান। পরদিন সোমবার রাজেন্দ্রপুর হয়ে টঙ্গী পর্যন্ত পৌঁছান।

সেদিন রাতে তাঁরা টঙ্গীতে অবস্থান করেন। এরপর আজ মঙ্গলবার সকালে টঙ্গী থেকে হাঁটা শুরু করে বিকেলে শাহবাগে পৌঁছান। এই পথটুকুতে সাধারণ মানুষ তাঁদের সংহতি জানিয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, দেশে ধর্ষণের ঘটনায় ক্ষোভ থেকে এ কর্মসূচি নিয়েছেন তাঁরা। তাঁদের লক্ষ্য ছিল, ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরত্বের কোনো জেলা থেকে তাঁরা হাঁটা শুরু করবেন। এ জন্যই কিশোরগঞ্জকে বেছে নেওয়া।

ইফতিখার আলম গণমাধ্যমকে বলেন, ধর্ষণের ঘটনার আমরা স্থায়ী সমাধান চাই। যে ধর্ষণ করে তাঁকে একঘরে করে শাস্তি দেওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। তিনি আরও বলেন, খুন করলে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়। তবু খুন সমাজে কমছে না। তাই সবার আগে সমাজে ধর্ষণ বন্ধের পরিবেশ তৈরি করতে হবে।

আশফাক অনিক বলেন, ‘প্রতিবাদের নানা ভাষা, রকম হতে পারে। ব্যতিক্রমী কিছু করার লক্ষ্যে আমরা হাঁটার সিদ্ধান্ত নিয়েছি, যাতে বেশি মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছায়।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain