আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

মাওলানা আদিল খানের হত্যা ভারতীয় ষড়যন্ত্র: ইমরান খান

অক্টোবর ১২, ২০২০,২:১৮ পূর্বাহ্ণ

 
Spread the love

ডেস্ক: পাকিস্তানের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা ড. আদিল খানকে নির্মমভাবে হত্যার ঘটনাকে ‘নিন্দনীয়’ এবং ‘কিলিং টার্গেট’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানে আলেমদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডকে ভারতীয় ষড়যন্ত্র আখ্যায়িত করেছেন তিনি। যদিও ইমরান খানের এমন বক্তব্যে সন্তুষ্ট নন দেশটির আলেমরা। খবর জিয়ো ‍নিউজ উর্দূর।

এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আমি বারবার বলেছি, ভারত গত তিন মাস ধরে শিয়া ও সুন্নি আলেমদের হত্যা করে দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার চেষ্টা করছে।

গত কয়েক মাসে আমরা এ জাতীয় বহু প্রচেষ্টা ব্যর্থ করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা এই খুনিদের গ্রেফতার করবে।

পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারতের এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সব সম্প্রদায়ের আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান।

পাকিস্তানে সুন্নি ও দেওবন্দপন্থী আলেমদের টার্গেট করে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা নতুন নয়। গত কয়েক দশকে দেশটিতে অসংখ্য আলেম আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।

২০১৯ সালে বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানির ওপরও প্রাণঘাতি হামলা করা হয়। এতে তার গাড়িচালক মারা গেলেও অল্পের জন্য রক্ষা পান তিনি।

পাকিস্তানের আলেমরা অভিযোগ করে বলছেন, সরকার আজ পর্যন্ত কোনো আলেম হত্যার বিচার করতে পারেনি। তাদের অভিযোগ, সরকার ইচ্ছে করেই এসব বিচার করেনা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain