আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বাগেরহাটে এনজিওকর্মীকে গণধর্ষণ

অক্টোবর ১২, ২০২০,১২:৫১ পূর্বাহ্ণ

 
Spread the love

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এনজিওকর্মীকে (২৫) গণধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনায় মামুন (২৭) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় মামুনের কাছ থেকে ভিডিও ধারণ করা একটি মুঠোফোন জব্দ করে পুলিশ।

এর আগে সকালে চারজনের বিরুদ্ধে গণধর্ষণ ও ভিডিও ধারণের কথা উল্লেখ করে থানায় মামলা করেন ওই নারী। মামলার আসামিরা হলেন জারিয়া মাইট কুমড়া এলাকার রাজমিস্ত্রি ফিরোজ (২৮), দিনমজুর মুসা (২৬), ভ্যানচালক রাজু (২৯) এবং মামুন (২৭)।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, এনজিওকর্মীর মামলার ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ভ্যানচালক মামুনকে গ্রেফতার করেছি। মামুনের কাছ থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ একটি মুঠোফোন জব্দ করেছি। অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ওই নারী যে বাড়িতে ভাড়া থাকতেন তার রুমের পাশে এক শিক্ষার্থী থাকেন। অভিযুক্ত চার ব্যক্তি শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন।

ওই শিক্ষার্থীর সঙ্গে নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। একপর্যায়ে তারা ওই নারীকে ধর্ষণ করেন। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain