আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

হাতের কব্জি কেটে বৃদ্ধকে হাওরে ফেলে দিল দুর্বৃত্তরা

অক্টোবর ১১, ২০২০,১২:০০ পূর্বাহ্ণ

 
Spread the love

সিলেট : সিলেটের গোলাপগঞ্জে এক বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। কব্জি কাটার পর তাকে হাওরে ফেলে দিয়েছে তারা। পরে আব্দুল বশির (৫০) নামের ওই বৃদ্ধকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। উপজেলার বাগলা মিরেরচক গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃদ্ধ আব্দুল বশির আহমদ জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাগলা মিরেরচক জামে মসজিদের দিকে রওনা দেন। এ সময় মসজিদে যাওয়ার পথে আগে থেকে ওতপেতে থাকা স্থানীয় ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে তারা।

আরেকটি হাত অস্ত্রের কোপে মাংসের সাথে ঝুলে যায়। এছাড়াও পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে স্থানীয় একটি বিলে তাকে ফেলে দেয় তারা। পরে তার আর্ত-চিৎকারে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত আব্দুল বশিরের পুত্র আলী হোসেন জানান, বাগলা মিরেরচক গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র আব্দুর রহিমের (৪৫) বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় সে তার ছেলে লিটন আহমদসহ (২৪) একই এলাকার কয়েকজন দুর্বৃত্ত নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার পিতার ওপর হামলা করে।

আমার বাবার একটি হাত বিচ্ছিন্ন করে ফেলেছে এবং আরেকটি হাত মাংসের সাথে ঝুলে রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। হামলার বিষয়টি আমি শুনেছি। এটা খুবই দুঃখজনক।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে গ্রহণ করা হবে। তবে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain