আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পেছন থেকে সিএনজিকে চাপা দিল বাস, নিহত ২

অক্টোবর ৯, ২০২০,৫:৫০ অপরাহ্ণ

 
Spread the love

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গালাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি গালাহার বাজার এলাকার বাসিন্দা সাব্বির (৩০)। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, দুপুরের দিকে নান্দাইল থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরগঞ্জ উপজেলার গালাহার বাজারে আসলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী সাব্বির নামে এক যুবক নিহত হন।

এ সময় আহত হন আরও চারজন। আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত পরিচিয় আরেক যুবক মারা যায়। আহত তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে এক শিশু ও দুইজন পুরুষ রয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সিএনজিকে চাপা দিয়ে বাসটি পালিয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain