আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

অক্টোবর ৮, ২০২০,১২:২৪ পূর্বাহ্ণ

 
Spread the love

দিনাজপুর : দিনাজপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করায় নবীউল ইসলাম (২৩) নামে শিল্প পুলিশের এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নবীউল ইসলাম (২৩) দিনাজপুর সদর উপজেলার সাতাসাগর পানুয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. জাফর আলীর ছেলে। একই মামলায় একজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। অপর দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল স্কুলে যাওয়ার পথে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বটতলা মোড় থেকে অপহরণ করা হয়।

ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করেন সদর উপজেলার মাতাসাগর পানুয়াপাড়া গ্রামের নবীউল ইসলাম (২৩), তার ভাই নুরুল ইসলাম ওরফে নুরু (২৮), ভাবি কাওসার ইয়াসসিন (২৪) ও নবিউল ইসলামের বাবা জাফর আলী।

এরপর রংপুরের বদরগঞ্জে জোরপূর্বক আটক রেখে ছাত্রীকে ফুসলিয়ে বিয়েতে রাজি করা হয়। অজ্ঞাত কাজি অফিসে নিয়ে গিয়ে নিকাহ রেজিস্টারে স্বাক্ষর নিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে বলে ছাত্রীকে জানানো হয়। এরপর ছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে দাম্পত্য জীবন শুরু করেন নবীউল।

২০১৪ সালের ১ আগস্ট দিনাজপুরে নিয়ে আসার কথা বলে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সৈয়দপুর স্টেশনে আসার পর ছাত্রীকে নামিয়ে দেন নবীউল। সেখানে নবিউল ছাত্রীকে বলেন, তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি, তুমি বাড়ি চলে যাও।

এ সময় ছাত্রী চিৎকার করলে স্টেশনের লোকজন নবীউলকে আটক করে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করে। কিন্তু নবীউল পুলিশ সদস্য হওয়ায় সৈয়দপুর থানা পুলিশ একটি জিডি করে তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে ২০১৪ সালের ৪ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবীউল ইসলাম, তার ভাই নুরুল ইসলাম ওরফে নুরু, ভাবি কাওসার ইয়াসসিন ও নবিউল ইসলামের বাবা জাফর আলীকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করে নবীউল, নুরুল ইসলাম ও কাওসার ইয়াসসিনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

সাক্ষ্য-প্রমাণ শেষে শিল্প পুলিশের সদস্য নবীউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। অন্য আসামিদের বেকসুর খালাস দেয়া হয়। সেই সঙ্গে নবীউল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain