অক্টোবর ৮, ২০২০,১২:২২ পূর্বাহ্ণ
ঢাকা : সিকিউরিটিজ আইন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা–পরিচালকের শেয়ার কেনাবেচা কিংবা স্থানান্তর করতে হলে আগাম ঘোষণা দিতে হয়। সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালার আওতায় কোম্পানির উদ্যোক্তা, পরিচালকসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা আছে। কিন্তু এ নিষেধাজ্ঞা ভেঙে শেয়ার বিক্রি করে দিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক সাবিহা খালেক। এ কারণে তাঁকে চার কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার কমিশন সভায় এ জরিমানা করা হয়। সভা শেষে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সভায় কাসেম সিল্ক মিলস ও কাসেম টেক্সটাইল মিলসের স্বতন্ত্র পরিচালক বাদে বাকি সব পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা নিজ নিজ কোম্পানির বার্ষিক হিসাব শেষ হওয়ার দুই মাস আগে থেকে ওই হিসাব পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো শেয়ার ক্রয়–বিক্রয়, হস্তান্তর বা গ্রহণ করতে পারেন না। কিন্তু এ বিধি ভঙ্গ করে শেয়ার লেনদেন করেন সাবিহা খালেক। এ কারণে তাঁকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain