আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এবার অনলাইনে আয়কর বিবরণী জমা দেওয়া যাচ্ছে না

অক্টোবর ৭, ২০২০,৯:৪২ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : করোনাভাইরাস মহামারীতে যখন অনেক দপ্তরের কাজ অনলাইনে সারা হচ্ছে, তখন অনলাইনে আয়কর বিবরণী জমা দেওয়ার চালু থাকা সুযোগটি বন্ধ হয়ে গেল।

গত তিন বছর অনেক করদাতা অনলাইনে তাদের আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিলেও এবার তাদের তা সনাতন পদ্ধতিতেই জমা দিতে হবে।

নভেম্বর মাস আয়কর জমা দেওয়ার শেষ সময় হওয়ায় অনেকে আয়কর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইনে রিটার্ন জমার লিংকটি খোলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন।

বুধবার এ বিষয়ে এনবিআরের সদস্য হাফিজ আহমেদ মুর্শেদ গণমধ্যমকে বলেন, “এবার আর কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন না।”

কারণ সম্পর্কে তিনি বলেন, “ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশন নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যারটি তৈরি করেছিল। কিন্তু তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনলাইনে রিটার্ন জমার লিংকটি বন্ধ রয়েছে। তাই করদাতারা রিটার্ন দিতে পারছেন না।”

করদাতারা আবার কবে এই সুযোগটি পাবেন, তাও নিশ্চিত করে বলতে পারছেন না এনবিআর কর্মকর্তারা।

মুর্শেদ বলেন, “ইতোমধ্যে ভিয়েতনামের ওই প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে চুক্তি করার চিন্তাভাবনা চলছে। নতুন করে চুক্তি না হলে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ নেই।” তবে চলতি মৌসুমের বাকি দুই মাসেরও কম সময়ে (অক্টোবর ও নভেম্বর) এ লিংক আবার চালু হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’ বলে জানান তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain