আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সিনহা হত্যার বিচার পর্যবেক্ষণে রাখতে বললো সংসদীয় কমিটি

অক্টোবর ৭, ২০২০,৯:৪০ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের বিচার কাজ পর্যবেক্ষণে রাখতে বলেছে সংসদীয় কমিটি। এ নিয়ে যাতে কেউ ফায়দা লুটতে না পারে, সেদিকে নজর রাখার কথাও বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

গত আগস্ট মাসে কমিটির বৈঠকে বিষয়টি আলোচ্যসূচিতে না থাকলেও এ নিয়ে কথা তোলেন কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান। কমিটির পরের বৈঠকে মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য ওই বৈঠকে সুপারিশ করা হয়। বুধবার বৈঠকে ওই ঘটনা নিয়ে প্রতিবেদন দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এসপি মাসুদ সিনহা হত্যার সঙ্গে জড়িত। তিনি ঘটনার শুরু থেকে তদন্তের কাজে অসহযোগিতা ও বাধা দিয়ে আসছেন। ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরপরই সিনহার পরিবার এসপি মাসুদকে বদলির দাবি জানায়। সেনাসদরও সুষ্ঠু তদন্তের এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে বদলি করা দরকার বলে মত পোষণ করে।

মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনহাকে গুলি করার ২০-২৫ মিনিট পরে ওসি প্রদীপ ঘটনাস্থলে যান। ‘অত্যন্ত নির্মম ও অমানবিকভাবে পা দিয়ে চেপে ধরে মাটিতে পড়ে থাকা সিনহার মৃত্যু নিশ্চিত করেন।’

ওই প্রতিবেদনে সেদিনকার ঘটনার বিবরণও তুলে ধরা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য  ফারুক খান  বলেন, ‘কমিটিতে এ নিয়ে আলোচনা উঠলে আজ আমি বলেছি— এই বিচার কাজ সার্বক্ষণিক মনিটর করতে হবে। কেউ যাতে এ থেকে ফায়দা লুটতে না পারে। মন্ত্রণালয় আমাদের জানিয়েছে— এ ঘটনার বিচারে যা যা করা দরকার, সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সবকিছু নজরে রেখেছে।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain