আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ব্যবসায়ীকে খুন করে তার ফোন দিয়েই স্ত্রীকে জানানো হলো লাশ নিয়ে যান

অক্টোবর ৭, ২০২০,১:৪৯ পূর্বাহ্ণ

 
Spread the love

সাভার : সাভারে এক হোটেল ব্যবসায়ীকে খুন করে নিহতের মোবাইল ফোন দিয়েই তার স্ত্রীকে লাশ নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত হোটেল ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম লস্কর (৪২)। তিনি নড়াইল জেলার নড়াগাতি থানার মোসলেম লস্করের ছেলে। নড়াইলের নড়াগাতি থানা বঙ্গববন্ধু সৈনিক লীগের সভাপতির পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। তার ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে ‘রুবিনা’ নামের একটি খাবারের হোটেলের দোকান রয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পিকনিক স্পটের সামনে থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত হোটেল ব্যবসায়ীর স্ত্রী হাফিজা বেগম জানান, সোমবার রাতে তার স্বামী আশুলিয়ার ডিইপিজেড এলাকার এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য মিরপুরের ভাড়া বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে তার স্বামীর মোবাইল ফোন দিয়ে এক ব্যক্তি তাকে জানান, তার স্বামী খুন হয়েছেন। লাশটি হেমায়েতপুর থেকে আমিনবাজারের যেকোনো স্থানে রয়েছে। খুঁজে যেন লাশটি নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে তারা হেমায়েতপুর থেকে আমিনবাজারের বিভিন্ন স্থানে লাশ খুঁজে না পেয়ে সাভার মডেল থানা পুলিশকে জানান। পরে আজ বিকালে স্থানীয়রা ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পিকনিক স্পটের সামনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা (৯৯৯) নাইনে সাভার মডেল থানা পুলিশকে জানান। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

পুলিশ এ হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করতে তদন্তে নেমেছে। নিহত ওই ব্যক্তির সারাশরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে নিহত ওই ব্যক্তির ঘটনাস্থলের সাত’শ গজ সামনে থেকে মিরাজ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিরাজ সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর খাঁন বলেন, কী কারণে ওই হোটেল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার মোবাইল ফোন উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain