আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: মাদ্রাসা সুপার গ্রেফতার, মাদ্রাসা ঘেরাও-ভাঙচুর

অক্টোবর ৬, ২০২০,১১:৪৮ পূর্বাহ্ণ

 
Spread the love

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে মাদ্রাসার সুপার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও ও ভাঙচুর করেছে।

এ ঘটনায় মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল কাদের পালিয়ে যান। পরে পুলিশের কয়েকটি টিম সাঁড়াশি অভিযান চালিয়ে গতকাল সোমবার রাতে তাকে মিরপুর থেকে গ্রেফতার করে।

এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পোড়াদহ ইউনিয়নের সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল কাদের অষ্টম শ্রেণির এক ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। সোমবার বিষয়টি ওই ছাত্রী তার এক সহপাঠীকে জানানোর পর এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় হামলা চালায়। তারা ভাঙচুর করে ওই মাদ্রাসায়। ঘটনায় জড়িত আবদুল কাদেরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী ও ওই ছাত্রীর সহপাঠীরা।

আর আবদুল কাদেরের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মাদ্রাসা ত্যাগের হুমকি দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এই ঘটনায় কঠোর শাস্তি চান মাদ্রাসাছাত্রীর বাবা। মাদ্রাসার প্রধান শাস্তি দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে মিরপুর থানায় একটি ধর্ষন মামলা করেছেন। বিষয়টি জানাজানির পর থেকে অভিযুক্ত মাদ্রাসার প্রধান আবদুল কাদের গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। পুলিশের কয়েকটি টিম সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain