আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বাবার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া সুনামগঞ্জের সেই নারী উদ্ধার

অক্টোবর ৬, ২০২০,১১:৪১ পূর্বাহ্ণ

 
Spread the love

শীর্ষ নিউজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে বাবার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া নারীকে হবিগঞ্জের নবীগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে উদ্ধার করা হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ওই নারীকে তুলে নিয়ে যাওয়া হয়। সোমবার দিবাগত রাতে মেয়েটির বাবা আনোয়ার আলীকে (৬৫) আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে একই উপজেলার পাইলগাও ইউনিয়নের গুতগাও গ্রামের আংগুর মিয়ার ছেলে শামীম ও তার লোকজন।

নির্যাতিতা মেয়ের বাবা আনোয়ার আলী ও স্থানীয় লোকজন জানান, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামে এক ব্যক্তির বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতো আনোয়ার আলীর মেয়ে। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ওই বাসা থেকে মেয়েকে তুলে নিয়ে যায় শামীম। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি।

সোমবার সন্ধ্যায় আনোয়ার আলী শামীমের কাছে মেয়ের বিষয়ে জানতে চাইলে শামীমের বাড়িতে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মেয়ের বাবার হাতে ও পিঠে পায়ে রডের আঘাতের চিহ্ন।

নির্যাতনের কথা স্বীকার করে আনোয়ার আলী বলেন, আলীগঞ্জ এলাকার বাসা থেকে তাকে গুতগাও গ্রামের শামীম, লিটন, লিয়াকত ও আক্কাই সহ আরও দুইজন তাকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়েছে।

তিনি বলেন, বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে জানিয়েও কোন প্রতিকার পাননি। তার মেয়ে কোথায় আছে তিনি জানেন না।

পাইলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. মখলুছ মিয়া বলেন, এ ঘটনার বিষয়টি তাকে কেউ জানায়নি।

জগন্নাথপুর থানার এস আই আরিফ রেজা বলেন, শামীম ও তার লোকজনদের ধরতে রাত থেকে অভিযান চালানো হয়েছে। তার বাড়ি ঘেরাও করে তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এলাকায় শামীম একজন সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত। সে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে তার নামে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain