আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

মন্টুসহ ৪ জনকে ‘শোকজ’ দিল ড. কামালের গণফোরাম

অক্টোবর ৫, ২০২০,২:৩৩ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা: গণফোরামের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ চার সিনিয়র নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরাম।

অপর তিন নেতা হলেন- দলের সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী এবং প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।

দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া রোববার  বলেন, ‘আমরা গত ২৮ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র লঙ্ঘনকারী চার নেতার কাছে কারণ দর্শনের নোটিশ পাঠিয়েছি।’

নোটিশে ওই চার নেতা দলীয় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা যে তারা লঙ্ঘন করেছেন তা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

রেজা কিবরিয়া বলেন, নোটিশের জবাবের জন্য দুই সপ্তাহ অপেক্ষা করা হবে। এর মধ্যে যদি তারা কোনো সন্তোষজনক জবাব না দেন তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।

তাদের দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আগামী ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সভা করতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ওই সভায় চার নেতার বিরুদ্ধে নেয়া ব্যবস্থার অনুমোদন দেয়া হবে।

  1. যোগাযোগ করা হলে মোস্তফা মহসিন মন্টু জানান, এ জাতীয় কোনো নোটিশ তারা এখনও পাননি। ‘নোটিশ পেলে আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিব।’
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain