আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

৭২ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণকারী কাদের শেখ গ্রেফতার

অক্টোবর ৪, ২০২০,১২:০৫ পূর্বাহ্ণ

 
Spread the love

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে ৭২ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণকারী কাদের শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শীলমন্দি গ্রাম থেকে নৌকাযোগে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষক কাদের শেখ বর্তমানে মুন্সিগঞ্জ থানা হেফাজতে রয়েছে। ধর্ষণে অভিযুক্ত কাদের শেখ একই এলাকার মৃত আমির শেখের ছেলে ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূঁইয়ার ভাগনে।

এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে কাদের শেখ। এ ঘটনার পর ওই বৃদ্ধা শুক্রবার থানায় মামলা করতে গেলে ধর্ষক তার লোকজন নিয়ে বাধা প্রদান করেন।

পরে শনিবার পুলিশ ওই এলাকায় গিয়ে ধর্ষণের শিকার ওই বৃদ্ধাকে থানায় নিয়ে য়ায় এবং ধর্ষকের বিরুদ্ধে মামলা করেন। এরপর সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই বৃদ্ধাকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে এশার নামাজ পড়ার জন্য অজু করতে ঘর থেকে বের হন ওই বৃদ্ধা। এ সময় মুখে কাপড় গুঁজে বৃদ্ধাকে ধর্ষণ করেন এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখ।

গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে সেখানে ফেলে পালিয়ে যান কাদের। পরে বৃদ্ধাকে উদ্ধার করা হয়। ঘটনা জানাজানি হলে বৃদ্ধার ছেলেদের হত্যার হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

পর বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে বৃদ্ধাকে প্রথমে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। এরপর মুন্সিগঞ্জ পৌরসভায় কর্মরত বৃদ্ধার এক আত্মীয়কে বিষয়টি জানানো হয়। বৃদ্ধার ওই আত্মীয় বিষয়টি পৌর মেয়রকে জানান। বিষয়টি শুনে বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন মেয়র।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain