অক্টোবর ৪, ২০২০,১২:০১ পূর্বাহ্ণ
ঢাকা: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে দু’দিনের সফরে আগামী সোমবার (৪ অক্টোবর) মিয়ানমার যাচ্ছেন।
শনিবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ও ৫ অক্টোবর দু’দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। মিয়ানমার সফরকালে তারা স্টেট কাউন্সিলর অং সান সু চি ও সেদেশের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হুলাংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সূত্র জানায়, ভারত-মিয়ানমার সম্পর্ক অনেক দিনের। ভারত ‘পূর্বমুখী নীতি ‘ ও ‘প্রতিবেশীই প্রথম’ নীতিতে এগিয়ে চলেছে। দু’দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে। এর আগে গত ১৮ থেকে ১৯ আগস্ট বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain