আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল ভারত

অক্টোবর ৩, ২০২০,১১:২৯ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : ডেস্ক : পরপর কয়েকটি দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ভারতে দানা বাঁধছে বিক্ষোভ। সুষ্ঠু বিচার চেয়ে আন্দোলনকারীরা বলছেন, নারীর প্রতি সহিংসতা ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বিজেপি সরকার। প্রশ্ন উঠেছে ধর্ষণের ঘটনা তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও।

গত মাসের মাঝামঝিতে উত্তর প্রদেশের হাথরসে ১৯ বছরের এক দলিত নারীকে দলবেধে ধর্ষণ করা হয়। অভিযোগ ওঠে প্রতিবেশি উচ্চ বর্ণের চার ব্যক্তি এতে জড়িত। অথচ ময়নাতদন্তের বরাতে পুলিশ জানায়, ওই নারী ধর্ষণের শিকার হননি। শারীরিক নির্যাতনে মৃত্যু হয়েছে তার।

সম্প্রতি একই প্রদেশের বলরামপুর ও বুলন্দশহরে আরো দুই নিম্নবর্ণের নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার পরই ফুঁসে ওঠে গোটা ভারত। বিক্ষোভ দেখা দেয় দেশটির বিভিন্ন প্রান্তে। অভিযোগ আছে, প্রকৃত অপরাধীদের আড়াল করতে তাড়াহুড়ো করে ধর্ষিতার দেহ সৎকার করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভকারী জানান, ‘ঘটনা ধামাচাপা দিতে রাতারাতি সৎকার করে ফেলা হলো। পুলিশ বললো সে নাকি ধর্ষিতই হয়নি। অপরাধীদের বাঁচাতেই এরকম করা হলো। আর এতে সরাসরি সহায়তা করেছে প্রশাসন।

বিক্ষোভকারীরা আরো বলছেন সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এক নারী বিক্ষোভকারী জানান, ‘প্রধানমন্ত্রী বলছেন, মা বোনদের রক্ষা করতে হবে। এই হলো মা বোনদের নিরাপত্তার নমুনা। এই সরকার নারীর নিরাপত্তার পুরোপুরি ব্যর্থ। বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’

সম্প্রতি দেশটির দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এক সমীক্ষা প্রকাশ করে, যাতে বলা হয়, ভারতে প্রতি ১৬ মিনিটে অন্তত একজন মেয়ে ধর্ষিতা হয়। গণমাধ্যমের প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, ২০১৯ সালেই উত্তর প্রদেশে প্রায় ৬০ হাজার যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যার মধ্যে সাড়ে তিন হাজারই ধর্ষণের শিকার। যদিও এসব সংখ্যাকে প্রকৃত অর্থে কয়েক গুণ বলছে বেসরকারি হিসেব।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain