আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ঢাকা কলেজ ছাত্রদল নেতার মৃত্যুতে কেন্দ্রীয় সংসদের শোক

মে ২৬, ২০১৬,২:১৮ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: ঢাকা কলেজ ছাত্রদলের নেতা সুলতান মোঃ নূর- এ রকির (২৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।


আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ঢাকা কলেজ ছাত্রদল নেতা সুলতান মোঃ নূর- এ রকি (২৪) আজ সকাল ১১ টায় মহাখালী মেমোরিয়াল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

বুধবার বাদ মাগরিব মরহুমের নামাজের জানাজা শেষে তাকে নেত্রকোনা সদরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় কবির সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা:

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। পৃথক এক বিবৃতিতে সংগঠনটি এতথ্য জানায়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিটু, দপ্তর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তানভীর রেজা রুবেল, সহ সভাপতি নজরুল ইসলাম নাহিদ, আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান ও যুগ্ম সম্পাদক মইন উদ্দিন রাজু প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain