আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পদ্মায় নৌকাডুবি: ৮ দিন পর সূচনা ও রিপনের মরদেহ উদ্ধার

অক্টোবর ৩, ২০২০,১১:২০ পূর্বাহ্ণ

 
Spread the love

রাজশাহী : রাজশাহীতে পদ্মার নবগঙ্গা এলাকায় নৌকা ডুবে নিখোঁজের ৮দিন পর সূচনা ও রিপন নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ভোরে মরদেহ দুটি ভেসে উঠলে উদ্ধার করে এলাকাবাসী। রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ দুটি সকালে স্থানীয়রা ভেসে উঠতে দেখেন। মরদেহ দুটি নদীর তীরে থাকার কারণে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

গত ২৫শে সেপ্টেম্বর নদীতে নৌকা ভ্রমণের সময় ১৩ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এরমধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠলেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমন নিখোঁজ হয়। দুইদিনের চেষ্টায় তাদের উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস।

নিখোঁজ সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন।রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ-ভ্রমণে গিয়েছিলেন তিনি। নিখোঁজ রিমনের বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।

এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain