আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

দেশের কোথাও মা-বোনেরা নিরাপদ নয়: মান্না

অক্টোবর ২, ২০২০,১০:২৩ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : দেশের কোথাও মা-বোনেরা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে সরকার পরিপূর্ণ ব্যর্থ। পথে যারা চলে তারা নিরাপদ নয়, আর আমাদের জীবন তো এমনিতেই নিরাপদ নয়। একদিকে করোনা, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, আবার আছে পুলিশের নির্যাতন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এমসি কলেজে নারী ধর্ষণের দায় কি কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে? বছরের পর বছর অবৈধভাবে এরা ক্যাম্পাসে থাকে কীভাবে? তাদের শক্তির উৎস কী? মানবতা বাঁচাতে, নারীর সতিত্ব বাঁচাতে, দেশের সতিত্ব বাঁচাতে সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে নামতে হবে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এক পর্যায়ে তারাই প্রতিরোধ গড়ে তুলবে। কারো জন্য, কোনো নেতা বা দলের জন্য অপেক্ষা করবে না।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত ‘দেশব্যাপী নারী নির্যাতন: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক নাগরিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহম্মদ মফিজুর রহমান লিটন, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, মুক্তিযোদ্ধা মাহমুদউল্লাহ দুলু প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain