আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসল নতুন বিমান, ঠেকাবে ক্ষেপণাস্ত্র হামলা

অক্টোবর ২, ২০২০,১:১৯ পূর্বাহ্ণ

 
Spread the love

 

ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং তৈরি করেছে বিশেষ বিমান। এতে নিরাপত্তার জন্য থাকছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। টেক্সাসের ওর্থ বিমানবন্দর থেকে ১৫ ঘণ্টা পাড়ি দিয়ে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩৩০ ইআর বিমানটি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগস্টের শেষ দিকে বিমানটি আসার কথা থাকলে কিছু সমস্যার কারণে প্রায় পাঁচ সপ্তাহ পর বিমানটি ভারতে এসে পৌঁছায়। এটি এয়ার ইন্ডিয়া ওয়ানে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির ব্যবহারের জন্য দুটি অত্যাধুনিক বিমান ব্যবহার করার পরিকল্পনা করেছে কেন্দ্র। বিশেষ বিমানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের নিজস্ব ‘মিসাইল ডিফেন্স সিস্টেম’ আছে। যা ‘লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার্স’

(এলএআইআরসিএম) নামেও পরিচিত। বিমানে রয়েছে সেল্ফ প্রোটেকশন স্যুট (এসপিএস)। নিরাপত্তা ব্যবস্থার বিচারে মার্কিন প্রেসিডেন্টের বিমানের সমপর্যায়ের মোদির এ বিমান।

একইসঙ্গে বিমানে বড়সড় অফিস থাকছে। বৈঠকের জন্য ঘর, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমের পাশাপাশি স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা সামলানোর জন্য আছে একটি আলাদা অংশ।

বিমানটি কোথাও না দাঁড়িয়েই ভারত থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যেতে পারবে। বিশেষভাবে তৈরি দুটি বিমানের গায়ে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। একইসঙ্গে থাকবে অশোক স্তম্ভও

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain