আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

অক্টোবর ২, ২০২০,১:১৭ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা : বান্ধবীর বাসার গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয় এর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি, আদর্শবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় সবুজ আল সাহবাকে সংগঠনের সকল কার্যক্রম ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানীর সবুজ আল সাহবার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ভিকটিম তরুণী নিজেই বাদী হয়ে মামলা করেন। মালায় অভিযোগ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ। পরে, অভিযোগের পর রাতেই গ্রেপ্তার হন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবা। এ ঘটনায় অভিযুক্ত সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরকেও গ্রেপ্তার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

পরে, বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে সবুজের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর, সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain