আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ব্যবসায়ীরা না বাঁচলে ব্যাংকও বাঁচবে না: অর্থমন্ত্রী

সেপ্টেম্বর ৩০, ২০২০,১০:১৯ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যবসায়ীরা না বাঁচলে ব্যাংকও বাঁচবে না। তিনি বলেন, এই মুহূর্তে ব্যাংকগুলোর কিছু ক্ষতি হলেও সরকার ব্যবসায়ীদের স্বার্থ বেশি করে দেখবে।

মহামারির কারণে ব্যাংকের ঋণগ্রহীতাদের খেলাপি না করার বিশেষ সুবিধা আরেক দফা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা বিষয়ে এসব বলেন অর্থমন্ত্রী।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে অনলাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব বলেন।

ঋণগ্রহীতাদের খেলাপি না করার বিশেষ সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তাতে ব্যাংকগুলো লোকসানে পড়বে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা না বাঁচলে ব্যাংকও বাঁচবে না।’

ঋণ পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরে ব্যাংকগুলো ভালো মুনাফা করেছে। ফলে ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ একটু বাড়ানো হলেও তাদের মুনাফা খুব বেশি কমে যাবে না। তাছাড়া ঋণ তো মওকুফ করে দেওয়া হয়নি। শুধু আদায়ের মেয়াদ কিছুটা বাড়ান হয়েছে। এর পর তারা ঋণ আদায় করতে পারবে।’

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ঢাকা (জয়দেবপুর)-ময়মনসিংহ মহাসড়কে দুই পাশে সার্ভিস লেনসহ এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া ওভারসিস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবার ডেভেলপমেন্ট করপোরেশন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain