সেপ্টেম্বর ২৯, ২০২০,৫:৪৯ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ তকদির হোসেন: ঢাকা : রাজধানীতে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকাকালীন সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি জহর লাল রায় এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাদাত মাহমুদকে আটক করেছে রমনা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বেইলী রোডের ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
এদিকে আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও সন্ধ্যা ৬টায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় থেকে টিএসসি অভিমুখে মশাল মিছিল করবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain