আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পরকীয়া প্রেমের জেরে যুবক খুন, শিক্ষক দম্পতি আটক

সেপ্টেম্বর ২৯, ২০২০,৫:৪২ অপরাহ্ণ

 
Spread the love

দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জে পরকীয়া প্রেমের জেরে বিকাশ মোহন্ত (২৮) নামে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার শিক্ষক দম্পতি স্কুল শিক্ষিকা (কথিত প্রেমিকা) ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

আজ মঙ্গলবার সকালে বোচাগঞ্জের পুলহাট বাজারের উত্তরে হরিপুর গ্রামের একটি আম বাগান থেকে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

আটক স্কুল শিক্ষিকা পপি রানী রায় বিরল উপজেলার শিষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও তার স্বামী মন্টু রায় কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

মৃত বিকাশ মহন্ত বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের সিলেট গ্রামের হিরা লাল মহন্তের ছেলে। হত্যাকাণ্ডের শিকার বিকাশের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন।

এলাকাবাসীসহ পুলিশ জানায়, বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের সিলেট গ্রামের বিকাশ মহন্ত গত ৩ মাস পূর্বে বিয়ে করে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের শিক্ষক মন্টু চন্দ্র রায়ের স্ত্রী স্কুল শিক্ষিকা পপি রানী রায়ের মোবাইল ফোন রিসিভ না করার কারণে বিকাশ মহন্তের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। মারধর করার সময় পপি রানী বিকাশকে তার মোবাইল ফোন রিসিভ ও ম্যাসেজের উত্তর না দেওয়ার কারণ জানতে চায়। এরপর সন্ধ্যা থেকেই বিকাশকে আর কোথাও দেখা যায়নি।

এ ঘটনার মঙ্গলবার সকালে পুলহাট বাজারে উত্তরে হরিপুর গ্রামের একটি আম বাগান থেকে বিকাশের মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিকাশের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে বোচাগঞ্জ পুলিশ।

এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে স্কুল শিক্ষিকা পপি রানী ও তার স্বামী স্কুল শিক্ষক মন্টু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিকাশের শরীরের বিভিন্ন জায়গার আঘাতের চিহ্ন দেখা যায়। পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মৃতের পিতা হিরালাল মোহন্ত বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain