আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পটুয়াখালীতে আরো একজনের মৃত্যু:রোয়ানুর প্রভাবে

মে ২২, ২০১৬,২:২৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: পটুয়াখালী: ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে রোববার পটুয়াখালীতে কল্পনা রানী দাস (৭০) নামের আহত এক নারীর মৃত্যু হয়েছে।


তাঁর বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তাঁর স্বামীর নাম হীরালাল দাস।

ঘূর্ণিঝড়ের প্রভাবে এ নিয়ে পটুয়াখালীতে দু’জনসহ নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।

গতকাল শনিবার সকালে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামে গাছ চাপা পড়ে আহত হন কল্পনা রানী দাস ও তাঁর মেয়েজামাই সুধান্য দাস (৪৫)। তাঁদের দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আজ সকাল ৭টার দিকে কল্পনা রানীর মৃত্যু হয়।

নিহত নারীর পরিবার সূত্রে জানা গেছে, কল্পনা কয়েক দিন আগে জামাই সুধান্যর বাড়িতে বেড়াতে আসেন। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গতকাল সকালে ঝোড়ো হাওয়ায় বসতঘরের ওপর একটি গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এতে চাপা পড়ে কল্পনা ও সুধান্য আহত হন।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান কল্পনা রানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নিহত কল্পনা রানীর পরিবারকে ২০ হাজার টাকা ও সুধান্যর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে।

এর আগে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঝড়ে শুক্রবার রাতে ঘর চাপা পড়ে নয়া বিবি (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। প্রবল বাতাসে বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain