আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে

সেপ্টেম্বর ২৭, ২০২০,৭:৩৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪.কম: চট্টগ্রাম: নগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে দেশে একের পর ধর্ষণের ঘটনা ঘটছে। চলছে ধর্ষিতার আর্তনাদ ও আহাজারি।

রোববার (২৭ সেপ্টেম্বর ) সকালে নগর বিএনপির উদ্যোগে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহাদাত বলেন, প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে সারাদেশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতারা সন্ত্রাসী কার্যক্রম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যার পর সিলেটের এমসি কলেজের ১২৮ বছরের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীরা।

তিনি অবিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িত চিহ্নিত ধর্ষকদের গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা অতীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেনি।
তিনি বলেন, এসব ঘটনা বন্ধ করার জন্য আমাদের জাগতে হবে, জনগণকে জাগিয়ে তুলতে হবে।

উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি মো. মিয়া ভোলা, মোহাম্মদ আলী, নাজিমুর রহমান, শফিকুর রহমান, মাহবুবুল আলম, এসএম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক শাহ আলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সম্পাদক এম সালাউদ্দীন, শিহাবুদ্দীন মুবিন, হামিদ হোসেন, মনোয়ারা বেগম মনি, আবদুল বাতেন, মনজুর রহমান চৌধুরী, মায়মুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডেপ্টি, রফিকুল ইসলাম, জেলি চৌধুরী, আবু মুছা, মোস্তাফিজুর রহমান বুলু, সালাউদ্দীন লাতু, জাকির হোসেন, জসিম উদ্দীন জিয়া, ইউসুফ সিকদার, বুলবুল আহমদ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ মো. আসলাম, শামসুল আলম, রাসেল পারভেজ সুজন, সিরাজুল ইসলাম মুন্সী, সাদেকুর রহমান রিপন, জাহিদুল্লাহ রাশেদ, হাসান ওসমান, জসিম মিয়া প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain