আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চীনকে রুখতে লাদাখের হিম শীতল ঠান্ডায়ও প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনারা

সেপ্টেম্বর ২৭, ২০২০,৭:৩১ অপরাহ্ণ

 
Spread the love

ডেস্ক: সীমান্তবর্তী পূর্ব লাদাখে প্রকৃত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তীব্র ঠান্ডার মাঝেও চীনা সেনাদের প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনারা।

সমতল থেকে প্রায় ১৪,৫০০ ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কসহ সমস্ত পদাতিক যুদ্ধযান নিয়ে প্রস্তুত সেনারা। এছাড়া মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও যুদ্ধ করতে সমান পারদর্শী এমন যুদ্ধযান মোতায়েন করা হয়েছে সেখানে। খবর আনন্দবাজারের।

পূর্ব লাদাখের তাপমাত্রা তাপমাত্রা এমনিতেই হিমশীতল। এর ওপরে শীতের মৌসুমে তা নেমে গিয়ে দাঁড়ায় মাইনাস ২০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। প্রতি বছরই শীত আসার আগে তার জন্য প্রস্তুতি চলে সেনাবাহিনীতে। কিন্তু এ বার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

ভারতীয় সেনাদের উপস্থিতিতেই এবার মে মাস থেকে প্যাংগং লেক, গালওয়ান উপত্যকাসহ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আগ্রাসন শুরু করে চীনা বাহিনী। ভারতও প্রচুর সেনা মোতায়েন করে তার পরপরেই। তার জেরে ১৫ জুন গালওয়ানে ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ।

এর পরে কূটনৈতিক ও সামরিক স্তরে বৈঠকের পর বৈঠকে উত্তেজনা কিছুটা স্তিমিত হয়। কিন্তু এ মাসের গোড়ায় ফের প্যাংগং লেক এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। দু’দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও যে কোনও সময় ফের পরিস্থিতি বিগড়ে যেতে পার এমন ভয়ে এ বছর শীতের জন্য আলাদা করে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনারা।

চুমার ডেমচক এলাকায় টি-৯০ ও টি-৭২ ট্যাঙ্ক মোতায়েন করা মহড়া চালাচ্ছেন সেনা জওয়ানরা। এ ছাড়া রয়েছে বিএমপি-২ ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিক্যালস। মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও সমান দক্ষতায় যুদ্ধ করতে সক্ষম এই যুদ্ধযানগুলি। যে কোনও রকম চরমভাবাপন্ন অর্থাৎ তীব্র গরম বা ঠান্ডা, পাহাড়ি অথবা সমতল কিংবা জলে সমান পারদর্শী বাহিনীও থাকছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র মোকাবেলায়।

এছাড়া ট্যাঙ্ক ও অন্যান্য যুদ্ধযান, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, প্রতিকূল আবহাওয়ায় বসবাসের জন্য বিশেষভাবে নির্মিত কাঠামো-সহ যাবতীয় সরঞ্জামে সম্পূর্ণ বাহিনীকে সেনার পরিভাষায় বলা হয় ‘মেকানাইজড ইনফ্যান্ট্রি’ বা সংগঠিত পদাতিক বাহিনী। পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর বিস্তৃত সিন্ধু নদের ধার বরাবর নদী পার হওয়া, যে কোনও প্রতিবন্ধকতার মোকাবেলা করাসহ মেকানাইজড ইনফ্যান্ট্রি পূর্ণ রেজিমেন্টের এই প্রদর্শন ও মহড়া চলছে এই বাহিনীর।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain