আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ভারতে করোনায় মারা গেলেন রেল প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ২৪, ২০২০,৯:৩২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪.কম ডেস্ক: ভারতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গারি (৬৫) মারা গেছেন।
দিল্লির ‘এইমস’ হাসপাতালে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। গত ১১ই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।

ভারতে ইতোমধ্যেই বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হলেও এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও বর্তমান সদস্যের মৃত্যু হল। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ৪৬ লাখ ৭৪ হাজার ৯৮৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এরফলে বর্তমানে ৯ লাখ ৭১ হাজার ০০৬ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

অন্য এক পরিসংখ্যানে প্রকাশ, ভারতে মোট আক্রান্তের মধ্যে কেবলমাত্র চলতি সেপ্টেম্বর মাসেই এপর্যন্ত ২১ লাখ ১১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ হাজার ৬৮০ জন করোনা রোগী।

সারা দেশে গত ২রা সেপ্টেম্বর থেকে একনাগাড়ে দৈনিক ১ হাজারেরও বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। দেশে ১ লাখ আক্রান্ত হতে ১১০ দিন সময় লাগলেও ২৩৮ দিনে ৫৭ লাখের বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain