আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জেদ্দা-আবুধাবি যেখানেই গোপন বৈঠক হয়, সব খবরই সরকার পায়: কাদের

সেপ্টেম্বর ২৪, ২০২০,৯:৩০ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র করাই বিএনপির রাজনৈতিক দর্শন। বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে, এটা তাদের ষড়যন্ত্রের রাজনীতির অংশ।

তিনি বলেন, বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তি একটি বিদেশি সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে গণমাধ্যমে সংবাদ এসেছে। তারা বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে। এ থেকে বিএনপি ও দ্বি-চারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। মুখে নির্বাচন আর গণতন্ত্র অন্তরে দ্বি-চারিতা আর ষড়যন্ত্র। এটাই বিএনপির রাজনৈতিক দর্শন।

বুধবার ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কখনো জেদ্দা, কখনো আবুধাবি- যেখানেই গোপন বৈঠক করুক, সব খবরই সরকার পায়। আমরা বলতে চাই, গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। রাজনীতি করতে হবে জনগণের জন্য। জনগণের মন জয় করুন। সরকারে আসতে চাইলে জনমানুষের কাছে আসুন, বিদেশি শক্তি বা সংস্থার কাছে নয়।

করোনার সংক্রমণ রোধে সচেতনতাই সবচেয়ে উত্তম জানিয়ে মন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন আসছে ভেবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেকেই গা-ছাড়া ভাব দেখা দিয়েছে, অনেকে অবহেলা করছেন এবং মাস্ক পরিধান করছে না। কার্যকর ও সর্বজনগ্রাহ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনও সুনিশ্চিত নয়। এর মধ্যে বিশেষজ্ঞরা আসন্ন শীতে সংক্রমণের উচ্চ ঝুঁকির আশঙ্কা প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এ লক্ষ্যে ঝুঁকি মোকাবেলায় নতুন করে প্রস্তুতি নিচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানই সবচেয়ে বড় প্রতিষেধক।

কালনা সেতু দ্রুত নির্মাণ করা জরুরি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রায় ৭’শ মিটার দীর্ঘ কালনা সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। মধুমতি নদীর দু’পাড়ের মাঝে সেতুবন্ধ তৈরি ছাড়াও কালনা সেতুটি পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত বিধায় পদ্মা সেতুর সুবিধা পেতে হলে কালনা সেতুর নির্মাণ কাজ শেষ করা জরুরি। ইতোমধ্যেই কালনা সেতুটি শতকরা ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে।
পদ্মা সেতুর কাজের সঙ্গে সমন্বয় রেখে কালনা সেতুর নির্মাণ কাজ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain