আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

ডাকাতিকালে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

সেপ্টেম্বর ২৪, ২০২০,৯:২৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪.কম: খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে, জেলা শহরের উপকন্ঠে বলপেইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে অবস্থিত বাড়িটিতে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে। নির্যাতিতা নারীকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই বাড়ির মালিক বিন্দু লাল চাকমা অভিযোগ করে বলেন, রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন দরজা ভেঙে ডাকাত সদস্যরা বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা ঘরের সকলের হাত-পা বেঁধে ফেলে এবং বাড়িতে লুটপাট চালায়।

তিনি আরো বলেন, ডাকাতরা সংখ্যায় ৯ জন ছিলো। ডাকাত দলের সদস্যরা সকলেই সমবয়সী মনে হয়েছে। ডাকাতির এক পর্যায়ে অন্য একটি কক্ষে তাদের বুদ্ধি প্রতিবন্ধী কন্যাকে (২৬) কে হাত, পা ও মুখে ওড়না দিয়ে বেঁধে ধর্ষণ করে। ডাকাতরা তিন ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) গোলাম আবছার জানিয়েছেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধী যারাই হোক খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain