আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গলায় আটকাল জ্যান্ত কই, অস্ত্রোপচার করে রক্ষা

সেপ্টেম্বর ২৪, ২০২০,১২:৪০ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা : বিলে মাছ ধরতে নেমেছিলেন এক তরুণ। হাতড়ে পান একটি কই মাছ। সেটি না রাখতেই পায়ের তলায় পান আরেকটি মাছ। এখন কী করেন? তড়িঘড়ি করে প্রথমটি মুখে কামড় দিয়ে ধরে দ্বিতীয় মাছটি ধরতে যান তরুণ। তখনই ঘটে বিপত্তি। মুখের কইটি ঢুকে যায় গলায়।

গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। সন্ধ্যায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে মাছটি বের করেন চিকিৎসকেরা। বর্তমানে ওই তরুণ শঙ্কামুক্ত হলেও নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ওই তরুণের নাম মো. শফিকুল ইসলাম (২০)। তিনি নোয়াবাদ গ্রামের আবদুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শফিকুল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। এ সময় তাঁর হাতে একটি কই ধরা পড়ে। সেটি না রাখতেই তাঁর পায়ের নিচে আরেকটি মাছ পান। আগের মাছটি মুখে কামড় দিয়ে ধরে পায়ের নিচের মাছটি ধরতে যান তিনি। এ সময় মুখের মাছটি তাঁর গলায় ঢুকে যায়।

স্থানীয় লোকজন শফিকুলকে উদ্ধার করে জাফরাবাদ এলাকায় বেসরকারি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে সন্ধ্যার পর নাক-কান-গলা বিভাগের প্রধান কামিনী কুমার ত্রিপুরার তত্ত্বাবধানে একদল চিকিৎসক গলায় অস্ত্রোপচার করে কই মাছটি বের করেন।

হাসপাতালটির অধ্যক্ষ আ ন ম নৌশাদ খান আজ বুধবার বলেন, শফিকুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা শঙ্কামুক্ত হলেও তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain