আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বগুড়ায় দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

আগস্ট ২৯, ২০২০,৯:০২ অপরাহ্ণ

 
Spread the love

বগুড়া : বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের প্রাক্তন দুই ছাত্রীর যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে দুই শিক্ষককে অবশেষে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অভিযোগ তদন্তে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষকদের বরখাস্ত ও তদন্ত কমিটি গঠনের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।

বিয়াম মডেল স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. জিয়াউল হকের সঙ্গে জরুরি বৈঠক শেষে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান অধ্যক্ষ।

জানা গেছে, দুই শিক্ষকের বিরুদ্ধে প্রাক্তন দুই ছাত্রী যৌন হয়রানির অভিযোগ তোলার পর থেকেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুই শিক্ষকের অপসারণের দাবিতে আজ শনিবার শিক্ষার্থীদের একটি অংশের মানববন্ধন করার কথা। এ নিয়ে  কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হলে উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের ক্ষোভ থামাতে জেলা প্রশাসক গতকাল রাতে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসককে তাঁর বাংলোয় ডেকে নিয়ে তড়িঘড়ি করে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক ইংরেজি ও বাংলা বিভাগের প্রভাষক।

তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগকে। কমিটির অন্য দুই সদস্য হলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

কত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে  এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain