আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ফরিদপুরে ২১ রাউন্ড গুলিসহ আ’লীগ নেতা গ্রেফতার

আগস্ট ২৩, ২০২০,৯:৫৪ অপরাহ্ণ

 
Spread the love

ফরিদপুর:  ফরিদপুরের কোতয়ালী থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বাদশা মণ্ডলকে (৫০)  ২১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। রোববার ভোরের দিকে তাকে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আছিরউদ্দিন মণ্ডলের ডাঙ্গি গ্রাম হতে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। বাদশা মন্ডলের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুরের ডিবি পুলিশের ওসি সুনিল কুমার কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মণ্ডলের অন্য সহযোগীরা পালিয়ে যায়। এসময় বাদশা মণ্ডলকে ২১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমাণ্ড চেয়ে বিকেলে আদালতে হাজির করা হয়।

ওসি জানান, ২০০৪ সালে ঢাকার সদরঘাট এলাকার ব্যবসায়ী শামসুল হক ও তার ছেলেকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি এই বাদশা মণ্ডল। তার অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain