আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সিনহা হত্যা: প্রদীপদের মুখোমুখি হচ্ছে এপিবিএনের তিন জন

আগস্ট ২২, ২০২০,১০:১৫ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে নন্দ দুলালের পিস্তল দিয়ে গুলি করে লিয়াকত। জবানবন্দির সত্যতা যাচাইয়ে ঐ অস্ত্র পরীক্ষা করবে র‌্যাব। তাই আজ পুলিশের কাছ থেকে অস্ত্রটি বুঝে নেবে তারা। এদিকে, সিনহা হত্যা মামলায় গ্রেফতার তিন এপিবিএন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা। সেখানে প্রদীপসহ তিন আসামির মুখোমুখি করা হবে এপিবিএনের তিনজনকে।

অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যা তদন্তে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। মূলত দুটি অগ্রগতির খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে প্রথমটি হল সিনহার ওপর যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেটা কার? তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এই মামলার অন্যতম আসামি এবং পুলিশের মামলার তদন্ত কর্মকর্তা নন্দ দুলাল দাবি করেছেন ইনস্পেক্টর লিয়াকত তার অস্ত্রটি নিয়ে সিনহার ওপর ৪টি গুলি করেছেন। লিয়াকত তার নিজের অস্ত্র দিয়ে গুলি করেননি।

তবে নিয়ম অনুযায়ী যার জন্য অস্ত্র বরাদ্দ তিনি সেটা দিয়ে গুলি করতে পারেন। এই ব্যতয়টি ৩১ জুলাই পুলিশের অভিযানে হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খাইরুল ইসলাম পুলিশ লাইন্সে এসেছিলেন। সেই অস্ত্রটি এরইমধ্যে সংগ্রহ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খাইরুল ইসলাম।

এএসপি খাইরুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্যই একটাই, আমরা যেসব তথ্য পাচ্ছি সেগুলো মিলিয়ে সঠিক তথ্য প্রমাণ খুঁজে দিতে পারি।

এছাড়া আরেকটি অগ্রগতি হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় কারাগারে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে র‌্যাব হেফাজতে সাত দিনের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। র‍্যাবকে তারা যে তথ্য দিয়েছে তা সত্য কিনা জানার জন্যই তাদের আজ মুখোমুখি করা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain