আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট : মিশেল ওবামা

আগস্ট ১৮, ২০২০,৯:০৫ অপরাহ্ণ

 
Spread the love

ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

সোমবার ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে তিনি এই কথা বলেন।

মিশেল ওবামা বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত প্রেসিডেন্ট নন। তিনি একজন ভুল প্রেসিডেন্ট।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে ডেমোক্র্যাটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় ভার্চুয়াল কনভেনশন শুরু হয়েছে। আর এর প্রথম দিনেই বক্তব্য রেখেছেন মিশেল ওবামা।

মিশেলের অভিযোগ, বর্ণবাদবিরোধী আন্দোলনকে ট্রাম্প সরকার এখনও উপহাসের পাত্র হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, আমরা হোয়াইট হাউজে বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহানুভূতির অভাব লক্ষ্য করছি। আমি পরিষ্কারভাবে বলছি, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট ।

মিশেল ওবামা বলেন, দেশের শিশুরাও দেখছে নেতারা শ্বেতাঙ্গ আধিপত্যের মশাল শক্ত হাতে ধরে রেখে অসহায় নাগরিকদের দেশের শত্রু আখ্যা দিচ্ছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain