আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ হাইকমিশনের

আগস্ট ১৮, ২০২০,১২:৩০ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা: বাংলাদেশ নিয়ে ভারতের কয়েকটি কথিত ওয়েব পোর্টালে গুজব প্রচারের নিন্দা জানিয়েছেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। সংশ্লিষ্ট সবাইকে এ সকল মিথ্যা তথ্য উপেক্ষা করার অনুরোধ করে ডেপুটি হাইকমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খবর ইউএনবির।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের কয়েকটি ওয়েব পোর্টালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপদেষ্টা, সামরিক ও নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে লক্ষ্য করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন নিবন্ধ এবং গুজব প্রচার করছে বলে আমাদের নজরে এসেছে।

এ বিষয়ে ডেপুটি হাইকমিশন বলেন, বিশেষত বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আঘাত করার জন্য ওই সব পোর্টালগুলিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি বিকৃত ও ফটোশপ করে খবর প্রচার করা হয়েছে।

দি ইস্টার্ন লিংক ডট কম, নি-নাউ ডট ইন এবং লুক ইস্ট ডট ইন নামের পোর্টালগুলির নাম উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব ওয়েব পোর্টালের নিয়ন্ত্রক ভারতের একজন কুখ্যাত সাংবাদিক, যিনি আগেও বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। ২০১৭ সালে ওই সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান এবং হত্যার পরিকল্পনা হচ্ছে বলে ভিত্তিহীন ও ভুয়া প্রতিবেদন প্রকাশ করে বলেও জানায় ডেপুটি হাই কমিশন।

আরও বলা হয়, বাংলাদেশের সেনা ও নিরাপত্তাবাহিনী সম্পর্কেও উসকানিমূলক লেখা প্রকাশ করছে এসব ওয়েব পোর্টাল, যা সাংবাদিকতার নীতির সম্পূর্ণ পরিপন্থী।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain