আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

মেজর সিনহার সঙ্গী ও প্রত্যক্ষদর্শী শিপ্রা ও সিফাতের নিঃশর্ত মুক্তি দাবি

আগস্ট ৮, ২০২০,৭:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সঙ্গী ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শী নির্মাতা শিপ্রা দেবনাথ ও চিত্রগ্রাহক সাহেদুল ইসলাম সিফাতের নিঃশর্ত মুক্তি দাবি করে কর্মসূচি পালন করেছেন তাদের সহপাঠী ও সহকর্মীরা।

শনিবার (৮ আগস্ট) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের সামনে মানববন্ধন ও মৌন মিছিল করে তারা এ দাবি করেন। স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া অনুষদের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে পালন করেন।

এ সময় তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা ও অসামাঞ্জস্যপূর্ণ অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করে তাদের শাস্তি দাবি করেন।

একটি তথ্যচিত্র নির্মাণের কাজে বেশ কিছুদিন ধরে প্রাক্তন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান তার পুরো টিম নিয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন। সম্প্রতিকালে কক্সবাজারে পুলিশের গুলিতে সিনহা নিহত হয়েছেন। তার টিমের সঙ্গে স্টামফোর্ড ইউনিভার্সিটির কয়েজন মেধাবী শিক্ষার্থীও ছিলেন। এ ঘটনার পর স্টামফোর্ট ইউনিভার্সিটিরি শিক্ষার্থী নির্মাতা শিপ্রা দেবনাথ ও চিত্রগ্রাহক সাহেদুল ইসলাম সিফাতের নামে মিথ্যা মামলা ও অসামাঞ্জস্যপূর্ণ অভিযোগ এনে মামলা দেওয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের পাশাপাশি নিঃশর্ত মুক্তি দাবি করেন তাদের সহপাঠিরা।

প্রসঙ্গত, ঈদুল আজহার আগের দিন ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়ক এলাকায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ওই দিনই মধ্যরাত পেরিয়ে মামলা দায়ের করে পুলিশ। এরপর আটক করা ওই দুই শিক্ষার্থীকে। অবশ্য নিহত সিনহার বড় বোনের দায়ের করা মামলায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরও গ্রেফতার করা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain