আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

১৮ লাখ টাকা দামের গরুটি এসেছিলো জাহাজে চড়ে!

জুলাই ২২, ২০২০,১০:২৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ শহিদুল ইসলাম :চট্টগ্রাম: ১ হাজার ১০০ কেজি ওজনের ব্রাহামা জাতের গরু এটি। এবার কোরবানির মৌসুমে খামারি এটির দাম হাঁকিয়েছেন ১৮ লাখ টাকা।

নগরের কালুরঘাট বিএফআইডিসি সড়কের সিঅ্যান্ডবি কালুরঘাট শিল্পএলাকার (সাবেক ইকবাল ডিপো) সারা অ্যাগ্রো ফার্মে রয়েছে ষাঁড়টি।

সারা অ্যাগ্রোর ব্যবস্থাপক সাইয়্যেদ ইনান বাংলানিউজকে জানান, আমেরিকান ব্রাহামা জাতের ষাঁড়টি আমরা সংগ্রহ করেছি থাইল্যান্ড থেকে। আরও ১১টি গরুর সঙ্গে এটি জাহাজে চড়ে এসেছিলে চট্টগ্রামে। তারপর থেকে লালন পালন করে বড় করেছি আমরা। বর্তমানে গরুটির বয়স সাড়ে তিন বছর। দাঁত আছে চারটি। দিনে ১৬-১৮ কেজি খাবার খায়।
সারা অ্যাগ্রোর মূল খামার মানিকছড়িতে গড়ে তোলা হয় প্রায় ১০ বছর আগে। তিন বছর হলো নগরের কালুরঘাটের খামারটি চালু হয়েছে। সারা’র খামার আছে ঢাকা, কুষ্টিয়াতেও। এখানে মূলত মাংসের জন্যই গরু লালন-পালন করা হয়। বর্তমানে ১৮০টি গরু আছে। এর মধ্যে ২০টি গরু আগামী বছর কোরবানির মৌসুমে বিক্রির লক্ষ্যে বড় করা হচ্ছে। বাকিগুলো এবার অনলাইনে বিক্রি করা হচ্ছে। অনেকে খামারে এসেও গরু কিনছেন।

সাইয়্যেদ ইনান জানান, কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর থেকেই মূলত বিভিন্ন জাতের গরু কিনে সারা অ্যাগ্রোতে বড় করা হয়। দেশি, দেশাল, শাহীওয়াল, ফ্রিসিয়ান, ব্রাহমা/ব্রাহমান, ইন্দো-ব্রাজিল, ভুট্টি, গীর, ক্যারোলাইস, ব্র্যাফোর্ড ইত্যাদি জাতের গরুই বড় করেন তারা। এবার সর্বনিম্ন গরুর দাম ৫০ হাজার টাকা।

তিনি জানান, করোনাকালে খামারে যারা গরু কিনতে আসছেন তাদের তাপমাত্রা মেপে, স্প্রে করে, মাস্ক পরিয়ে, সামাজিক দূরত্ব মেনেই খামারে ঢোকানো হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজুল হক জানিয়েছেন, এবার চট্টগ্রামে ৬ লাখ ৮৯ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে ৪ লাখ ৮৯ হাজার গরু-মহিষ ও দুই লাখ ছাগল।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain