আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

রামেক হাসপাতাল থেকে ৫২ জনের নমুনা ‘গায়েব’

জুলাই ২২, ২০২০,১০:২৬ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো ৫২ জনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর ল্যাব থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নমুনা দেওয়া ওই ৫২ জনের মধ্যে আটজন পুলিশ সদস্য এবং একজন ইউপি চেয়ারম্যান রয়েছেন।

গত ১২ জুলাই শিবগঞ্জ থেকে এসব নমুনা পাঠানো হয়, আজ বুধবার পর্যন্ত তা খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে নমুনা দেওয়া ব্যক্তিরা ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বিপাকে পড়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল বলেন, ‘আমি নিজে রামেক ল্যাবে যোগাযোগ করেছি। নমুনাগুলো তারা খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন।’

অন্যদিকে, রামেক ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাবেরা গুলনাহার বলেন, ‘ওই ৫২টি নমুনা গত ১৩ ও ১৪ জুলাই পরীক্ষার চেষ্টা করা হয়। এগুলো ইনভ্যালিড হয়ে গেছে। এ জন্য ফের তাদের নমুনা সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।’

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সায়েরা খান বলেন, ‘তিন দিন আগে ওই ৫২ জনের ফের নমুনা সংগ্রহের নির্দেশনা আসে। ১৪ দিন পার হওয়ায় নমুনা দেওয়া অনেকেই এখন সুস্থ। তারা নমুনা দিতে চাচ্ছেন না।’

তিনি বলেন, ‘এখানে দুজন নমুনা সংগ্রহকারীর একজন করোনায় আক্রান্ত। এ জন্য মাত্র একজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। অনাগ্রহীদের টাকা ফেরত দেওয়া হবে।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain