আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অতিক্ষুদ্র একটি ভাইরাস বিশ্বকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে: জাতিসংঘ মহাসচিব

জুলাই ১৯, ২০২০,১১:৫৬ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে নাকাল গোটা বিশ্ব। অতিক্ষুদ্র এই ভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে বিশ্বের পরাশক্তিসহ সব দেশ। বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো রাষ্ট্রগুলোও। এই ভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্ব বাণিজ্য।

এমন অবস্থায় আরও অসহায়ত্বের চিত্র ফুটে উঠল জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কথায়।

তিনি বলেছেন, করোনা ভাইরাস সমাজের ‘ভঙ্গুর কঙ্কালটিকে’ প্রকাশ করে দিয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১০ কোটি মানুষকে চরম দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে।
শনিবার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২ তম জন্মবার্ষিকীতে তিনি এ কথা বলেছেন।

গুতেরেস বলেছেন, বৈশ্বিক অসমতা প্রকাশের ক্ষেত্রে করোনাভাইরাস ‘জ্বলজ্বলে স্পটলাইট’ ছিল।

তিনি বলেন, ‘একটি অতিক্ষুদ্র ভাইরাস আমাদেরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। এই মহামারী আমাদের বিশ্বের ভঙ্গুরতা প্রদর্শন করেছে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা সবচেয়ে দীর্ঘ বৈশ্বিক মন্দার মোকাবিলা করছি। এই ভাইরাসের কারণে ১০ কোটি মানুষ চরম দারিদ্রের মধ্যে পড়তে পারে। আমরা ঐতিহাসিক অনুপাতে দুর্ভিক্ষেরও সম্মুখীন হতে পারি।’

বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে অসমতার সমালোচনা করে তিনি বলেন, ‘বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায় থেকে অসমতা শুরু হয়েছে। তাদের সংস্কারের মাধ্যমে অবশ্যই অসমতা দূর করত হবে।’
সূত্র: এএফপি, রয়টার্স

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain