জুলাই ১৪, ২০২০,২:৪৯ অপরাহ্ণ
ঢাকা : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে আরও ৩ হাজার ১৬৩ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪২৪ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। এর মধ্যে ৪ হাজার ৯১০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মঙ্গলবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain