আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শ্রীলঙ্কায় ভয়াবহ ভূমিধস: নিহত ৩৭, নিখোঁ‍জ দেড় শতাধিক

মে ১৯, ২০১৬,১২:২০ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি২৪ডট কম:ডেস্ক: দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় গত তিনদিন ধরে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এবং প্রায় দুই লাখ বিশ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার শেষ বিকালে সেন্ট্রাল কেগাল্লে জেলার আরানায়াকে শহরে বড় ধরনের ভূমিধস হয়।
শহরের সিরিপুরা, পাল্লেবাগে ও এলাজিপিটিয়াসহ তিনটি জনপদ কাদা, পাথর ও উপড়ে পড়া গাছের নিচে পুরোপুরি চাপা পড়েছে।

বুধবার পর্যন্ত সেখান থেকে অন্তত ৩৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রীলঙ্কা রেড ক্রসের পরিচালক নেভিল্লে নানায়াক্কারা।

তিনি বলেন, “আরানায়াকায় ভূমিধসে প্রায় ৩’শ থেকে ৪’শ মানুষ চাপা পড়েছে বলে আমরা ধারণা করছি।”

“সেখান থেকে প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও প্রায় ১৫০ জনের ভাগ্য নিয়ে আমরা আশঙ্কায় আছি।”
সেখানে প্রায় ৬০টির বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে বলে জানান জেলা কর্মকর্তারা। ওই এলাকায় সরকারের পক্ষ থেকে চারটি আশ্রয় শিবির স্থাপণ করা হয়েছে।
সেখানে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জানান আরানায়াকে উদ্ধার অভিযান পরিচালনার দায়িত্বে থাকা মেজর জেনারেল সুদান্থা রানাসিংহে।
প্রত্যক্ষদর্শীদের একজন সাংবাদিকদের বলেন, “আমি বিমান বিধ্বস্ত হওয়ার মত বিকট আওয়াজ শুনতে পাই। আমি দরজা খুলে নিজের চোখে অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। আমি দেখলাম, বড় আগুনের গোলকের মত দেখতে একটি জিনিস পাহাড় থেকে গড়িয়ে পড়ছে।”

অন্যদিকে, পার্শ্ববর্তী বুলাতকোহুপিতিয়া গ্রামে ভূমিধসের পরে অন্তত ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে।

ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকার কর্মকর্তারা সরকারের কাছে পানি, শুকনা খাবার ও স্যানিটারি পণ্য পাঠানোর অনুরোধ জানিয়েছে।

ভারতের দক্ষিণাঞ্চলেও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে চেন্নাই, তামিলনাড়ুর কিছু অংশ ও পন্ডিচেরিতে।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain