জুন ২৯, ২০২০,১১:৩৬ অপরাহ্ণ
ঢাকা : রাজধানীর সদরঘাটে লঞ্চডুবিতে ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে যাওয়ার সময় উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল তৈরি হয়ছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
এই ফাটলের ফলে পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এর চার লেনের একটিতে আজ সন্ধ্যা থেকে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান জানান, আগামীকাল বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain