আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

সিলেট বারের সভাপতি এটিএম ফয়েজ আইসিইউতে, স্ত্রীও হাসপাতালে

জুন ২৬, ২০২০,১২:০৪ পূর্বাহ্ণ

 
Spread the love

সিলেট : করোনাভাইরাসে আক্রান্ত সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা এটিএম ফয়েজ উদ্দিন আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের আইসিইউতে নেয়া হয়েছে তাকে।

এ ব্যাপারে হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. চয়ন রায় বলেন, দুপুরে তিনি শ্বাসকষ্ট নিয়ে আমাদের হাসপাতালে আসেন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় আইসিইউতে রেখে অক্সিজেন সাপোর্ট দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে তার সহধর্মিণী সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ নর্থ-ইস্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত রোববার (২১ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে তার। এর আগে সম্প্রতি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ।

তার স্ত্রী সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিসিকের প্যানেল মেয়র রুকসানা বেগম শাহনাজও গুরুতর অসুস্থ। তাদের আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা বিভিন্ন মসজিদ-মন্দিরে এই আইনজীবী দম্পতির সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain