আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

করোনা : বগুড়ায় এলজিইডির প্রকৌশলী, শিক্ষকসহ ৫ জনের মৃত্যু

জুন ২১, ২০২০,৭:২৬ অপরাহ্ণ

 
Spread the love

বগুড়া: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  চারজন  ও উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে।

রোববার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে গোবিন্দ চন্দ্র (৭৫) নামে এক বৃদ্ধ বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাপাতালে মারা গেছেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায়। টিএমএসএস হাসপাতাল সূত্রে জানা যায়, গোবিন্দ চন্দ্র করোনায় পজিটিভ ছিলেন। শনিবার তিনি ভর্তি হয়েছিলেন।

জাহানারা বেগম (৮০) নামে এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মোহাম্মদ আলী হাসপাতালে বিকেল ৩টায় তার মৃত্যু হয়। তার বাড়ি জলেশ্বরীতলা এলাকায়।

এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া পরশ (৩৫) নামে একজন মারা গেছেন। পরশ পেশায় একজন ট্রাকশ্রমিক। তার বাড়ি জেলার দুঁপচাচিয়া এলাকায়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খায়রুল বাশার মামুন জানান,পরশ শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া তিনি আরও কয়েকটি করোনার উপসর্গ নিয়ে শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার দুপুরে তিনি আইসিইউতে মারা যান। তার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টায় শফিউল আলম নামে এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান। সকাল ৮টায় টিএমএসএস হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ সালাউদ্দিন নামে এলজিইডির এক নির্বাহী প্রকৌশলী।

এ নিয়ে জেলায় রোববার করোনায় চারজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হলো।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain